যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঈদুল আজহায় কোরবানির বর্জ্য অপসারণে ডিএনসিসির ১১ হাজার কর্মী মাঠে থাকবে : মেয়র আতিকুল

ঈদুল আজহায় কোরবানির বর্জ্য অপসারণে ডিএনসিসির ১১ হাজার কর্মী মাঠে থাকবে : মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক:

কোরবানির বর্জ্য অপসারণে ডিএনসিসির ১১ হাজার কর্মী মাঠে থাকবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র বলেন, গত বছর বর্জ্য পরিষ্কার করেছিলাম ১২ ঘণ্টায়। এই বছর আট ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করতে চাই।

বুধবার দুপুরে মিরপুর ১৩ ও ১৪ নম্বর সেকশন এলাকায় নর্দমা, ফুটপাতসহ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র আতিকুল।
এ সময় আতিকুল ইসলাম বলেন, শহরে বা দেশে যা কিছু হচ্ছে, সবই শেখ হাসিনার নেতৃত্বেই হচ্ছে। দেশের নেতারাই প্রজন্মের আদর্শ। তারাই প্রজন্মকে শেখাবেন। শিগগিরই মোহাম্মদপুর ও মিরপুরে মেথর প্যাসেজ এর নাম পরিবর্তন করে রাখা হবে সার্ভিস প্যাসেজ।

তিনি বলেন, খেলার মাঠ যারা দখল করেছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। দখলমুক্ত করতে জনগণের সহায়তাও প্রয়োজন। দেশটাকে ভালোবাসলে দখল বন্ধ হবে। নোংরা পরিষ্কার হবে, শহরটা সুন্দর হবে। আমরা পরিবেশকে ধ্বংস করেছি বলেই প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে।

মেয়র বলেন, রূপনগর থেকে তুরাগ পর্যন্ত বেদখল জায়গা উদ্ধার করতে নির্দেশনা দিলাম। শিগগিরই জনগণকে নিয়ে উদ্ধার করা হবে রূপনগর খাল। রূপনগর খাল দিয়ে আবারও নৌকা করে তুরাগ যাবে মানুষ। অঞ্চল ২/৪ এর জন্য ৫২৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নু, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন রশিদ (জনি), স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com