শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় সংসদে পাস হয়েছে ব্যাংকের পরিচালক পদে থাকার মেয়াদ বাড়ল ৩ বছর

জাতীয় সংসদে পাস হয়েছে ব্যাংকের পরিচালক পদে থাকার মেয়াদ বাড়ল ৩ বছর

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ
ফাইল ছবি

ব্যাংকের পরিচালক পদে টানা ১২ বছর থাকার আইন করে ‘ব্যাংক কোম্পানি আইন’ সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। আগে একজন পরিচালক একটানা ৯ বছর পদে থাকতে পারেতন।

বুধবার (২১ জুন) একটানা ১২ বছর ব্যাংকের পরিচালক পদে থাকার আইন করে ‘ব্যাংক কোম্পানি আইন’ সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল, ২০২৩ পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটি পাসে আপত্তি তোলে বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা । তারা এ বিলের প্রতিবাদে ওয়াক আউট করেন।

বিলটি উত্থাপন করে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি পাস হলে দেশে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

ময়মনসিংহ-৮ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, নতুন সংশোধনী বিলে বড় ধরনের অসঙ্গতি রয়েছে এবং আইনটি পাসের আগে তা সংশোধন করা উচিত। বিলটির ওপর জনমত যাচাই করা দরকার।

টাঙ্গাইল-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু পরিচালকদের মেয়াদ বাড়ানো ও খেলাপি ঋণগ্রহীতার ঋণ সুবিধা বিষয়ক দুটি সংশোধনীর প্রস্তাব করেন। তিনি বলেন- আপাতত বলবৎ অন্য কোনও আইন অথবা কোনও ব্যাংক-কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধিতে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮ কার্যকর হবার পর কোনও ব্যক্তি কোনও ব্যাংক কোম্পানির পরিচালক পদে একাদিক্রমে ১২ বছরের অধিক অধিষ্ঠিত থাকতে পারবেন না।

তিনি আরও বলেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপির তালিকা থেকে বাদ পড়ার পর ৫ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একজন ইচ্ছাকৃত খেলাপি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার যোগ্য হবেন না। কোনো ব্যাংকের কোনো পরিচালক ইচ্ছাকৃত ঋণ খেলাপি হলে বাংলাদেশ ব্যাংক তার পদ শূন্য ঘোষণা করতে পারে বলেও জানান তিনি।

আইনে বলা হয়েছে, আর্থিক সক্ষমতা থাকার পরও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ঋণ পরিশোধে ব্যর্থ হয়, তাহেল ইচ্ছাকৃত খেলাপি বলে গণ্য হবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৪.৭ বিলিয়ন ডলার ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ দ্রুত কার্যকর করার শর্ত দিয়েছে। পাশাপাশি আইএমএফ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের নন-পারফর্মিং ঋণ ১০ শতাংশ কমাতে বলেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com