যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্বামীর হাতে স্ত্রী খুন

স্বামীর হাতে স্ত্রী খুন

নেত্রকোনা মডেল থানা

নেত্রকোনায় স্ত্রী সেলিনা আক্তারকে (৩২) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফকু মিয়ার বিরুদ্ধে।

এ ঘটনায় নিহতের ভাই আল আমিন নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেছেন।

এর আগে শুক্রবার (৩০ জুন) রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পাচাশিপাড়া গ্রামে ঘটে এ ঘটনা।

জানা যায়, ফকু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে স্ত্রী সেলিনা আক্তারের পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ফকু মিয়া ঘরে থাকা কুড়াল দিয়ে সেলিনাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিনা। খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ দিকে ঘটনার পর ফকু মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে যান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com