যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভোজ্যতেলের আজ থেকে কম দামে পাওয়া যাচ্ছে সয়াবিন তেল

ভোজ্যতেলের আজ থেকে কম দামে পাওয়া যাচ্ছে সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ফটো

সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম কমিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ)। লিটারে ১০ টাকা কমিয়ে খোলা সয়াবিন তেল ১৫৯ টাকা ও বোতলজাত সয়াবিনের দাম ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ বুধবার থেকে কার্যকর হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় বিভিওআরভিএমএ।

বিবৃতিতে বলা হয়, বুধবার থেকে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম আট টাকা কমে ১৫৯ টাকায় বিক্রি হবে।

বিভিওআরভিএমএ আরো জানায়, সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলের নতুন দাম ৮৭৩ টাকা, যা আগের দাম থেকে ৪৩ টাকা কম।

এছাড়া পাম তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমে ১২৮ টাকা ও বোতলজাত পাম তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com