যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কোতোয়ালি চট্টগ্রামে ২৫ লাখ টাকার ফেসওয়াশ উদ্ধার

কোতোয়ালি চট্টগ্রামে ২৫ লাখ টাকার ফেসওয়াশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রয়েল টাওয়ারের একটি গোডাউন থেকে ২৫ লাখ টাকার অনুমোদনহীন ফেসওয়াশ উদ্ধার করেছে জেলা প্রশাসন।

বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অবৈধ পণ্য মজুদের দায়ে ওই গোডাউনের ম্যানেজার জামিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করেন।

প্রতীক দত্ত জানান, রয়েল টাওয়ারের ঐ গোডাউনে ২৫ লাখ টাকার অনুমোদনহীন ফেসওয়াস মজুদ করা হয়েছিল। ফেসওয়াসগুলোর গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা বিসিক শিল্প অঞ্চল, জামালপুর লেখা ছিল। কিন্তু এগুলোতে বিএসটিআইয়ের কোনো লোগো ছিল না। উৎপাদনকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি জানান, ফেসওয়াশগুলোকে বিদেশি পণ্য হিসেবে বাজারজাত করার দুরভিসন্ধি নিয়ে পণ্যগুলোর গায়ে পণ্যের উপাদান এবং অন্যান্য তথ্যগুলো বাংলায় না লিখে ইংরেজিতে লেখা ছিল। এছাড়া বাংলাদেশে উৎপাদিত সব পণ্য মোড়কজাত করার আগে বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন। সে অনুমোদনও তাদের ছিল না। এসব অবৈধ পণ্য মজুদ করার দায়ে গোডাউনের ম্যানেজার জমিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com