বিনোদন প্রতিবেদক
গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। নতুন করে নির্বাচন হতে যাচ্ছে এই আসনে।
তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে।
পাশাপাশি ভোটকেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা।
ইতিমধ্যে আওয়ামী লীগ প্রার্থী আরাফাত প্রচারে নেমেছেন। নোকার মাঝি হিসেবে তিনি ফারুকের উত্তরসূরি হতে চান। নির্বাচনে জয়ী হতে ব্যাপকভাবে মাঠ চষে বেড়াচ্ছেন।
তার পক্ষে প্রচারণায় নেমেছেন চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিন, সংস্কৃতিজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।
বৃহস্পতিবার দেখা গেল, রাজধানীর কড়াইল বস্তিতে জনপ্রিয় এই শিল্পীদের। চিত্রনায়ক ফেরদৌসকে দেখা গেল বস্তিবাসীদের সঙ্গে খুবই আন্তরিকতার সঙ্গে কথা বলে নৌকার পক্ষের ভোট চাচ্ছেন। শুধু তা-ই নয়, সব বয়সীদের সঙ্গে তিনি হেসে হেসে কথা বলছেন, করমর্দন করছেন।
ফেরদৌসকে কড়াইল বস্তিতে পেয়ে বস্তিবাসীরাও খুব খুশি। অনেককেই দেখা গেল ফেরদৌস ও তারিনকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
এদিকে সম্প্রতি ঢাকা-১৭ আসনের প্রয়াত এমপি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের কথা স্মরণ করে আরাফাত বলেন, ‘ফারুক সাহেব অসুস্থ ছিলেন। আগেরজনের নামই নাকি কেউ জানত না। তবে এটুকু আপনাদের নিশ্চিত করতে পারি, আমাকে পাবেন।
Leave a Reply