শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁদপুরে জ্ঞান অর্জনের পাশাপাশি প্রয়োগের দক্ষতা থাকতে হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুরে জ্ঞান অর্জনের পাশাপাশি প্রয়োগের দক্ষতা থাকতে হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুরপ্রতিনিধি:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না। অর্জিত জ্ঞান প্রয়োগ করার দক্ষতাও থাকতে হবে। দক্ষতা হলো নিজ হাতে কোনো কাজ করতে পারা। আর দক্ষতা অর্জন করতে পারলেই আমাদের আয় বাড়বে, দেশের অর্থনীতি এগিয়ে যাবে।

শনিবার চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গত বছর চাঁদপুর থেকে ৪৫ হাজার ৫০০ জন বিদেশে গেছেন। তারা প্রত্যেকেই প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে, কাজের ব্যবস্থা করেই সেখানে গেছেন। এতে একদিকে তাদের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, অন্যদিকে তাদের পরিবারও আর্থিকভাবে সুরক্ষিত হয়েছে।

তিনি আরো বলেন, প্রবাসীদের যে সংখ্যা সে অনুপাতে চাঁদপুরের অবস্থান অষ্টম। কিন্তু প্রবাসীদের আয়ের হিসেবে আমাদের অবস্থান পঞ্চম। অর্থাৎ আমাদের এই জেলা থেকে যারা যাচ্ছেন তারা একটু বেশী আয় করছেন অন্য জেলার তুলনায়। এর মানে তারা ভাল কাজ করছেন।

ডা. দীপু মনি বলেন, চাদঁপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য হলো বিদেশগামীদের দক্ষতা বৃদ্ধি করা। গত বছর এ জেলা থেকে ৪৫ হাজার ৫০০ জন কর্মী বিদেশে গেছে। আশা করি, এ বছর এক লাখের বেশি মানুষ যাবে এবং প্রত্যেকেই প্রশিক্ষিত ও দক্ষ হবে।

এ সময় উপস্থিত ছিলেন- প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্যাহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com