যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এসএসসি পরীক্ষায় কুমিল্লায় পাসের হার ৭৮ দশমিক ৪২

এসএসসি পরীক্ষায় কুমিল্লায় পাসের হার ৭৮ দশমিক ৪২

কুমিল্লা প্রতিনিধি

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে ৭৮ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সবচেয়ে বেশি পাস করেছে বিজ্ঞান বিভাগে। কম পাস করেছে মানবিকে।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৮৪ শতাংশ, মানবিকে পাস করেছে ৬১ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৭৯ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী।

শুক্রবার (২৮ জুলাই) কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।
তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ৮২ হাজার ৬৩৫ জন। পাস করে এক লাখ ৪৩ হাজার ২১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৭১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৯৩ জন এবং মানবিকে ১৫৯ জন জিপিএ-৫ পেয়েছে।

গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ৯৯৮ জন। পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ।

ড. আসাদুজ্জামান জানান, গত দুই বছর সংক্ষিপ্ত সিলেবাস, অর্ধেক নম্বর ও কম বিষয়ের ওপর পরীক্ষা হয়েছিল। এবার সব বিষয়ের ওপর পূর্ণ নম্বরে পরীক্ষা হয়। তাই এবার ফেলের হার বেশি। গণিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। মানবিকে অন্যান্য বছরও ফেলের হার বেশি থাকে, এবারও ব্যতিক্রম হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com