যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কমেছে পাসের হার ও জিপিএ ৫ চট্টগ্রামে

কমেছে পাসের হার ও জিপিএ ৫ চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী। তবে গতবারের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৬৬৪ জন।

শুক্রবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২১৬টি কেন্দ্রে ১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ শিক্ষার্থী অংশ নিয়েছে। এবার ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৭৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭৮ দশমিক ৭২ শতাংশ।

পাসের হারের মতো এবার জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪ জন এবং ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৪৬ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com