শিরোনাম :
রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিদেশে পলাতক‘তারেক-জোবায়দাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের চেষ্টা করা হবে’

বিদেশে পলাতক‘তারেক-জোবায়দাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের চেষ্টা করা হবে’

নিজস্ব প্রতিবেদকঃ
সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বুধবার (২ আগস্ট) বিকেলে আদালত তাদের কারাদ্ণ্ড দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, এই রায়ে আবারও প্রমাণিত হলো বাংলাদেশে আইনের শাসন আছে। রায় আদালত দিয়েছে, সরকার দেয়নি। কেউ অপরাধ করলে তার সাজা হবেই।

তিনি বলেন, নির্বাচনের আগে এই রায় দিয়ে সরকার বিএনপিকে কোনঠাসা করছে, এটা সত্য নয়। এটা বিএনপির মনগড়া বক্তব্য। বিএনপির রাজনীতি করতে বাধা দেওয়ার ইচ্ছে থেকে এই রায় দেওয়া হয়নি।

এদিকে, তারেক রহমান এবং জোবাইদা রহমানকে সাজা দেওয়ায় রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপি। তাদের দাবি, এটা একটা রাজনৈতিক সাজা, সরকারের ফরমায়েশি রায়।

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, তারেক রহমান ও জোবায়দা রহমান যখন বাংলাদেশে আসবেন তখন এ মামলায় আপিল করবো। সেই আপিলে প্রমাণ করে ছাড়ব এটি সরকারের ফরমায়েশি রায় ছিল।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানের ৯ বছর এবং জোবায়দার তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তারেকের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন।

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই সময় তারেক রহমান গ্রেপ্তার হলেও ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে যান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com