মোঃ দেলোয়ার হোসেন মিলন : সম্প্রতি বাংলাদেশ সরকারের সংসদীয় আসন-১২৫ রাজাপুর-কাঠালিয়া-১ এই দুই উপজেলায় জনগণের সাথে রাজনৈতিক,প্রাত্যহিক জীবন, সরকারের উন্নয়ন বিষয়ে আলোচনায় জানা যায় বর্তমান সরকারের জনকল্যাণমুখী কার্যক্রমে জনগনের মন কেড়ে নিলেও সরকার দলীয় প্রবীন ও একাধিকবার নির্বাচিত সংসদ নেতাদের আধিপত্য বিস্তারের কারনে গত ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গুলোতে বিএনপি’র একাধিক নেতা,কর্মী ও সমর্থনকারীরা স্থান নিয়ে স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। আর নির্বাচিত হয়েই সাধারণ জনগণের জন্য যে সকল সরকারি বরাদ্দ অসহায়দের জন্য ১০ কেজি দরের চাল,২ বছর মেয়াদী ফ্রী চাল, জেলেদের সহায়তা চালের কার্ড সহ সকল সুবিধাগুলো প্রাপ্য জনগণকে বঞ্চিত করে অর্থের বিনিময়ে, স্বজনপ্রীতি, দলীয় সুবিধা দেয়া সহ আওয়ামী লীগের নির্ভরযোগ্য কর্মী সমর্থনকারীদের এলাকা থেকে বিতাড়িত করেছে। এ জন্য জনমনে অশান্তি ও ভয় বিরাজ করছে। আওয়ামীপন্থী জনগণ ক্ষোভ জানিয়ে বলছেন এতে জনকল্যাণমুখী সরকারের প্রতি অসহায় জনগণ ও দলীয় সমর্থনকারীদের আস্থা কমে যাচ্ছে।
আওয়ামী লীগের কর্মী ও সমর্থনকারীরা এ বিষয় সকল দায়ভার তাদের প্রবীণ নেতাদের আধিপত্য বিস্তারকে দায়ী করছে।তারা আরও জানায় রাজাপুর -কাঠালিয়ার আগামী জাতীয় নির্বাচনের জন্য নতুন মুখ অনেকের এখন এলাকায় উপস্থিতি বেড়েছে যাহাদের বছরে বা দুই তিন বছর পর পর দেখা গেছে অতিথি হিসেবে, এরা কেহই জনসম্প্রীক্ত নয়। অথচ দলীয় মনোনয়নে জনগণের উম্মুক্ত কোন মতামত নেয়া হয়না,,,তাই রাজাপুর -কাঠালিয়ার -১ আসনে জনগণ আগামী জাতীয় নির্বাচনে নতুন মুখ সৎ,নির্ভীক, জনসম্প্রীক্ত, জনকল্যাণমুখী ব্যাক্তির মনোনয়ন আশা রাখছে।
Leave a Reply