শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুটি তাড়াতে ‘অভিযান’, আটক ১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুটি তাড়াতে ‘অভিযান’, আটক ১৬

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার রাতে জুটি তাড়াতে ‘অভিযান’ পরিচালনা করে প্রক্টরিয়াল বডি। এ সময় কার্জন হল, মল চত্বর ও আমতলা চত্বরে ‘আপত্তিকর অবস্থানের’ অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। পরে ঢাবি ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি শিমুল কুম্ভকার বাধা দেওয়ায় তাদের ছেড়ে দেয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, প্রক্টরিয়াল বডি আট জুটিকে আটক করে। পরে শিমুল কুম্ভকার এসে বাধা দিয়ে বলেন– ক্যাম্পাসে বসে প্রেম করা যাবে না এ ধরনের কোনো আইন নেই। এ সময় তিনি প্রক্টরিয়াল বডির সদস্যদের কাউকে ধরতে হলে আগে আইন করতে বলেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

অভিযানে থাকা সহকারী প্রক্টর হাসান ফারুক সমকালকে বলেছেন, ‘ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় কার্জন হল চত্বর থেকে পাঁচ ও আমতলা থেকে তিন জুটিকে আটক করি। তাদের শাহবাগ থানায় দিতাম। অভিভাবকরা মুচলেকা দিয়ে নিয়ে যেতেন। কিন্তু শিমুল কুম্ভকার নিজ দায়িত্বে তাদের নিয়ে যান। নির্বিঘ্নে অভিযান পরিচালনা নিশ্চিতে প্রক্টরের সঙ্গে আলোচনা করব।’

শিমুল কুম্ভকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে আমরা মুক্তাঞ্চল বলে জানি। এখানে প্রেমিক-প্রেমিকার বসে থাকতে সমস্যা কোথায়? কিন্তু অভিযানের নামে ধরে থানায় নিয়ে হয়রানি করা প্রশাসনের দায়িত্ব হতে পারে না। বহিরাগত হলে নিষেধ করতে পারে। সচেতন নাগরিক হিসেবে আমি উন্মুক্ত স্থানে বসে থাকা ছেলেমেয়েদের হয়রানি করার প্রতিবাদ করেছি।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com