শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জেসমিনের মৃত্যুর তদন্ত প্রতিবেদন উচ্চ আদালতে জমা আজ

জেসমিনের মৃত্যুর তদন্ত প্রতিবেদন উচ্চ আদালতে জমা আজ

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব হেফাজতে নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন উচ্চ আদালতে পূর্বনির্ধারিত তারিখে আজ সোমবার (১৪ আগস্ট) জমা দেওয়ার কথা রয়েছে।

এ বিষয় জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান গণমাধ্যমকে বলেন, পূর্ণাঙ্গ একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছি। আশা করছি আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে রিপোর্ট পেশ করতে পারব।

সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে ৩ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের (সমন্বয় ও সংস্কার) নেতৃত্বে ৮ সদস্যের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। উচ্চ আদালতের নির্দেশে ওই কমিটি গঠন করা হয়।

এর আগে ৫ মার্চ সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় জুডিশিয়াল ইনকোয়ারি চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক।

ওই রিটের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মন্ত্রিপরিষদ সচিবকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিতে নওগাঁর জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও অন্তর্ভুক্ত করতে বলা হয়।

আদালতের আদেশের কপি পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ ৩ এপ্রিল উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খানকে কমিটির সভাপতি করা হয়।

এছাড়া হাইকোর্টের নির্দেশ মোতাবেক কমিটিতে নওগাঁর জেলা ও দায়রা জজ এবং নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অন্তর্ভুক্ত করা হয়। অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন করে দুজন প্রতিনিধি, নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নওগাঁর সিভিল সার্জনকে কমিটির সদস্য করা হয়।

প্রসঙ্গত ২২ মার্চ সকাল ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে তাকে আটক করা হয়। এরপর ২৪ মার্চ সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়।

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভাষ্য, সুলতানা জেসমিনের নামে প্রতারণার অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com