যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চম দিনে এইচএসসির পরীক্ষা দেয়নি ৬৯০৭ জন, বহিষ্কার ১৬

পঞ্চম দিনে এইচএসসির পরীক্ষা দেয়নি ৬৯০৭ জন, বহিষ্কার ১৬

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষার পঞ্চম দিনে ৯ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী। এদিন অনুপস্থিতির হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৬ জনকে বহিষ্কার করা হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষার অনুপস্থিত ও বহিষ্কারের তথ্য জানানো হয়নি।

এদিন ৮টি শিক্ষাবোর্ডে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আজ প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই শিক্ষাবোর্ডে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল দশ লাখ ২৩ হাজার ৭৮৯ জন। এর মধ্যে দশ লাখ ১৬ হাজার ৮৮২ পরীক্ষার্থী অংশ নেয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি এক হাজার ৮৩৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া চট্টগ্রামে ৪৪৫ জন, রাজশাহীতে এক হাজার ৩৯ জন, বরিশালে ৪৪২ জন, সিলেটে ৫২৪ জন, দিনাজপুরে ৮৪৬ জন, কুমিল্লায় ৬৪৯ জন, ময়মনসিংহে ৪১৮ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ৭০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে, উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে আজ সারাদেশে ১৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ার শিক্ষার্থীদের মধ্যে কুমিল্লা শিক্ষাবোর্ডে চারজন, ময়মনসিংহ বোর্ডে তিনজন, বরিশাল বোর্ডে ছয়জন, ঢাকা বোর্ডে একজন, যশোর বোর্ডে একজন, দিনাজপুর বোর্ডে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার দায়িত্বে থাকা একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com