আদালত প্রতিবেদকঃ
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নির্বাচন বন্ধ করার জন্য হাইকোর্টের রিট করা হয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দরখাস্ত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে রিহাবের এ নির্বাচন বন্ধ করার জন্য বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মোঃ বশির উল্লাহর আদালতে এর রিট আবেদন করা হয়।
আদালত সূত্রে জানা যায় যে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২৮ আগস্ট ২০২৩ থেকে ২ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আবেদন ফরম বিক্রির ঘোষণা ছিল। কিন্তু এরই মধ্যে ৩১ আগস্ট ২০২৩ রোজ বৃহস্পতিবার নির্বাচন বন্ধের জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে রিট করেন স্কাইরোজ বিল্ডার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কামাল মাহমুদ এবং মোঃ মাহবুবুর রহমান জুয়েল।
খোঁজ নিয়ে জানা যায় রিহ্যাবের এই নির্বাচন বন্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে আবেদন করেন তারা।
এ ব্যাপারে রিহ্যাবের কয়েকজন সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক) এর সাথে কথা বললে তারা জানায় রিহ্যাবের বর্তমান পরিচালনা পরিষদ অনিয়ম ও দুর্নীতিতে ভরপুর। তারা তাদের ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করার জন্য হাইকোর্টে এ রিট করেছেন।
Leave a Reply