যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আধুনিক হচ্ছে শাবিপ্রবির ডে-কেয়ার সেন্টার

আধুনিক হচ্ছে শাবিপ্রবির ডে-কেয়ার সেন্টার

শাবিপ্রবি প্রতিনিধি :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের অর্থায়নে ও শিক্ষক সমিতির সহযোগিতায় স্থাপিত ডে-কেয়ার সেন্টার আধুনিকায়নের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিভার্সিটি সেন্টার (ইউসি) ভবনের দ্বিতীয়তলায় এটির উদ্বোধন হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ডে-কেয়ার সেন্টারে এক্সটেনশন বৃদ্ধি, লজিস্টিক সাপোর্ট প্রদানসহ শিশুদের জন্য এতো সুন্দর আয়োজন দেখে খুবই ভালো লাগছে। এই পরিবেশ সুন্দর করার পেছনে যারা কাজ করেছে তারা বিশ্ববিদ্যালয়েরই একটা অংশ। তাদের পরিশ্রমে এটা এত সুন্দর রূপ নিয়েছে। এখানে শিশুরা যেন তাদের সময় কাটানোর জন্য যথাযথ লজিস্টিক সাপোর্ট পায় সেজন্য আমাদের নির্দেশনা প্রদান করা আছে। আমরা এখন প্রতিটি কাজকেই টেকসই উন্নয়ন করতে চাচ্ছি যেন তা থেকে এ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন সুবিধা পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, আমরা যে কাজগুলো করছি তা সর্বনিম্ন খরচে সর্বোচ্চ মান যাচাই নিশ্চিত করছি। বিশ্ববিদ্যালয়ে সবার দীর্ঘদিনের দাবি ছিল পার্কিং স্থাপন। এরই মধ্যে পার্কিংয়ের কাজ এখনো দৃশ্যমানের পথে। ডে-কেয়ার সেন্টারে শিশুরা তাদের প্রয়োজনীয় যথাযথ সুবিধা যেন পায় সে লক্ষে আমরা সব সময় কাজ করছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভিন, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরি, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খান নোবেল, শিক্ষক সমিতির সম্পাদক ড. মাহবুবুল হাকিম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আহমেদ, সাধারণ সম্পাদক সায়েম তালুকদারসহ শিক্ষক সমিতির সদস্য এবং প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com