যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফিন্যান্স ফেস্ট শুরু জাবিতে

ফিন্যান্স ফেস্ট শুরু জাবিতে

জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে চার দিনব্যাপী ‘ফিন্যান্স ফেস্ট-২০২৩’ শুরু হয়েছে। এসএমসি প্রাইভেট লিমিটেড ও ডেলটা ইনভেস্টমেন্ট ক্যাপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো এই ফেস্টের আয়োজন করে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদে এই ফেস্টের উদ্বোধন করা হয়৷ আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ফেস্ট।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মঞ্জুরুল হক সবাইকে শুভেচ্ছা ও সফলতা কামনা করে কেক কাটার মাধ্যমে ফিন্যান্স ফেস্টের উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, ফিন্যান্স ফেস্টের মতো অনুষ্ঠানগুলো হলো শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের বাইরের একটা সম্পর্ক সৃষ্টি করার মাধ্যম।

এ সময় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা বলেন, ক্লাস রুমের বাইরের এমন প্রোগ্রাম হলো নিজেদের বিকশিত করার, নিজেদেরকে জানান দেওয়ার একটা মাধ্যম। আমি বিশ্বাস করি এটি শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার বাইরেও একটা দক্ষতা চর্চার উৎস হবে।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ইউসুফ হারুন বলেন, বিভাগের সবচেয়ে বড় প্রোগ্রাম আয়োজন করার জন্য আয়োজক ব্যাচকে ধন্যবাদ জানাই। এরকম আয়োজন সবসময়ই প্রশংসার দাবিদার। এ রকম আয়োজনে বিভাগ সবসময়ই শিক্ষার্থীদের সঙ্গে থাকবে।

বিভাগের অধ্যাপক মো. শওকত হোসেন বলেন, এমন আয়োজন আমাদের অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি। ফিন্যান্স ফেস্ট আমাদের শিক্ষার্থীদের ব্যবস্থাপনা দক্ষতা, যোগাযোগ দক্ষতা ও কর্মকৌশলকে বেগবান করবে।

এ সময় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ সাহার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক উর্মি দাস, নুসরাত রহমান, রওশনারা আক্তার আঁখি, প্রদীপ চন্দ্র বিশ্বাস, প্রভাষক আয়শা সিদ্দিকা আরশি প্রমুখ।

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো আয়োজিত চার দিনব্যাপী এই ফিন্যান্স ফেস্টে জাঁকজমকপূর্ণ সব ইভেন্টের আয়োজন রয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি, র‍্যালি, ফ্ল্যাশমব, মাইক্রোসফট এক্সেল কম্পিটিশন, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন কম্পিটিশন, দাবা প্রতিযোগিতা, কুইজ, ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল প্রতিযোগিতা, প্যানেল ডিসকাশন, জব ফেয়ার, আলোকচিত্র প্রদর্শনী, প্রাক্তন শিক্ষার্থীদের সাথে সেশন, পুরস্কার বিতরণী এবং কনসার্টের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে ফুড পার্টনার হিসেবে আছেন আকিক বেকম্যান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com