শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নির্বাচনী প্রচারণায় ঢাকায় আসবেন ঋতুপর্ণা!

নির্বাচনী প্রচারণায় ঢাকায় আসবেন ঋতুপর্ণা!

বিনোদন প্রতিবেদক:
ঋতুপর্ণা সেনগুপ্ত ও ফেরদৌস আহমেদ
প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেতা ফেরদৌস আহমেদ। ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

এর মাঝেই কলকাতার একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফেরদৌস। যেখানে তিনি জানিয়েছেন, নির্বাচনের খবরে টালিউডের অনেক তারকাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, টালিউডে আমার অনেক বন্ধু রয়েছে। ঋতুপর্ণা (ঋতুপর্ণা সেনগুপ্ত) আমার খুব ভালো বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে। কলকাতায় যে কাণ্ড ঘটিয়েছিলাম, সেটা আমি ওকে মনে করিয়ে দিই।

২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন; সে কথাই ঋতুপর্ণাকে স্মরণ করিয়ে দেন ফেরদৌস।

এ বিষয়ে ফেরদৌস বলেন, কলকাতাকে সব সময়ই দেশের বাইরে আমার দেশ হিসেবে দেখেছি। সেখান থেকে প্রায় দু’বছর আমি দূরে ছিলাম। একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল। ওই একটা ভুলের জন্য আমাকে প্রচুর ভুগতে হয়েছে। আমি এখনো ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করি। কারণ আমি তখন নিয়মকানুন জানতাম না। কলকাতায় দীর্ঘদিন কাজের ফলে আমি দুই বাংলারই কাছের মানুষ। যারা আমাকে নিয়ে গিয়েছিলেন, তারাও হয়তো আবেগের বশবর্তী হয়ে বিষয়টা খেয়াল করেননি।

প্রসঙ্গত, ২০০১ সালে ‘ওস্তাদ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও ফেরদৌস। এরপর এই দুই তারকার বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে আরও মজবুত হয়েছে। ঢাকায় আসলেই ফেরদৌসের কথা স্মরণ করেন ঋতুপর্ণা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com