শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশি জলবায়ু ক্ষতি মোকাবিলায় ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশি জলবায়ু ক্ষতি মোকাবিলায় ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক:

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় ৪০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ ৪ হাজার ৩৯৩ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৮৩ পয়সা হিসাবে)।

শুক্রবার (০৮ ডিসেম্বর) সংস্থাটির বোর্ডসভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে এডিবির প্রিন্সিপাল পাবলিক ম্যানেজমেন্ট ইকোনমিস্ট আমিনুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য নিরসন মারাত্মকভাবে ব্যাহত করছে। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং এডিবি এ অঞ্চলের জলবায়ু ব্যাংক হিসেবে বাংলাদেশকে তার প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।
এডিবির ঢাকা অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, জাতীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা (২০২৩-৫০) বাস্তবায়ন এবং প্যারিস চুক্তির আলোকে জলবায়ুকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারকে এ ঋণ দেওয়া হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশের একটি বাংলাদেশ। জলবায়ু অভিঘাত মোকাবিলায় তহবিল গঠন করে কাজ করছে দেশটি।

এডিবি জানায়, এই ঋণ ৭০ কোটি ডলারের জলবায়ু-স্থিতিস্থাপক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির প্রথম উপ-কর্মসূচি। বাংলাদেশের জলবায়ু স্থিতিস্থাপকতার উন্নয়ন, কম কার্বনের অর্থনীতিতে রূপান্তর, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনা, সরকারের জলবায়ু-সংক্রান্ত উদ্যোগে লিঙ্গ-সমতা বিধান ও সামাজিক অন্তর্ভুক্তিতে এই ঋণ সহায়তা করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com