শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা-৩, নসরুল হামিদ‘বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ হবে ভোটে’

ঢাকা-৩, নসরুল হামিদ‘বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ হবে ভোটে’

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ বলেছেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোট দিতে হবে। ৭ জানুয়ারির প্রতিটি ভোটে হবে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
রোববার (২৪ ডিসেম্বর) তেঘরিয়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের কদমপুর এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, এ ভোট হবে বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে প্রতিবাদ। আমার প্রার্থী পাশ করবে এটা ভেবে ঘরে বসে থাকলে হবে না। কে পাশ করবে আর কে পাশ করবে না, এটা আল্লাহ তালা জানেন। ভোটটা দেওয়া মানে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ। এটা মাথায় রাখতে হবে।

এসময় তেঘরিয়ায় বিগতদিনের উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিগত দিন সব থেকে বেশি কাজ হয়েছে এই তেঘরিয়া ইউনিয়নে। ৬০০ বিঘার ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে। এটা শেষ হলে দেখবেন এলাকার চেহারা পরিবর্তন হয়ে গেছে। পাশের কান্ডা ইউনিয়নে রেলস্টেশন হয়েছে৷ এখান থেকে চাইলে ট্রেনে চড়ে যশোর-খুলনা-বেনাপোল হয়ে কলকাতা চলে যেতে পারবেন। আবার কমলাপুর হয়ে চট্টগ্রাম-কক্সবাজার যেতে পারবেন। এটা সম্ভব হয়েছে কেন? এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে। নৌকায় ভোট দেওয়ার কারণে।

নসরুল হামিদ বলেন, কয়েকদিন আগে তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়েছে। বাচ্চাসহ চারজন মারা গেছে৷ এদের বুক কাপে না। লন্ডনে বসে নির্দেশ দেয়, বুক কাপে? মানুষ হত্যা করে শান্তি চায়, এটা হতে পারে! ২০১৪ সালেও আমরা দেখেছি। শান্তির কথা বলে সারা বাংলাদেশে নৈরাজ্য করেছে। এ কথাগুলো আপনাদের স্মরণ রাখতে হবে।

বিএনপি ক্ষমতায় থাকতে লুটপাটের রাজনীতি করেছে দাবি করে ঢাকা-৩ এর এ নৌকার মাঝি বলেন, বিএনপি-জামায়াত দেশটাকে লুটেপুটে খেয়েছে। নিজেরা আসতে পারবে না দেখে এখন বিদেশিদের কাছে হাত পেতেছে৷ সকল ষড়যন্ত্র শেষ হয়ে গেছে। সব চুপ, হায় হায় হলো কি! কেউ তো কথা শুনে না। বিদেশিরাও কান বন্ধ করে দিয়েছে। যেগুলোর পক্ষ নেবে সেগুলো তো সন্ত্রাসী করেছে।

আওয়ামী লীগ এ নেতা বলেন, বলছে না যে ২৮ তারিখে দেশ শেষ? ওরাই শেষ। একটাকেও খুজে পাওয়া গেলো না ২৯ তারিখে, গায়েব হয়ে গেছে। আরও বেশি দেউলিয়া হয়ে গেছে। এবার নির্বাচনে না এসে যে ভুল করলো বিএনপি জামায়াত জোট, ওরা সারাজীবনের জন্য নিশ্চিহ্ন হয়ে গেলো।

সমাবেশে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহর চান মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com