পটুয়াখালী প্রতিনিধি:
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন ইসি ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান- ছবি: ডেইলি বাংলাদেশ
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, আমাদের এবার জিরো টলারেন্স। একটাও জাল ভোট হবে না। কোনো ব্যক্তি যেন ভোটকেন্দ্রে গিয়ে না বলতে পারে যে আমার ভোট দেওয়া হয়ে গেছে। যদি এমন কোনো অভিযোগ পাওয়া যায় তবে প্রিসাইডিং অফিসারসহ ঐ টিমকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হবে।
বুধবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত পটুয়াখালী ও বরগুনা জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটানিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ইসি আহসান হাবিব বলেন, সবার সহযোগিতায় সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেবো আমরা।
বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহ বিপিএম- পিপিএম, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের নৌকা প্রার্থী এস.এম. শাহাজাদা, পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমান মুহিব এমপিসহ বিভিন্ন দলের প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply