শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুর-৪ আসনের ‘খিচুড়ি খেতে’ ভোটারদের টাকা দিলেন নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের ‘খিচুড়ি খেতে’ ভোটারদের টাকা দিলেন নিক্সন চৌধুরী

ফরিদপুরপ্রতিনিধি:
মতবিনিময় সভা শেষে ‘খিচুরি খাওয়ার জন্য’ শ্রমিকদের (ভোটার) টাকা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। প্রকাশ্যে টাকা দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মতবিনিময় সভা শেষে ‘খিচুরি খাওয়ার জন্য’ শ্রমিকদের (ভোটার) টাকা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান নিক্সন চৌধুরী। ছবি ভিডিও থেকে সংগৃহীত

মতবিনিময় সভা শেষে ‘খিচুরি খাওয়ার জন্য’ শ্রমিকদের (ভোটার) টাকা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান নিক্সন চৌধুরী। ছবি ভিডিও থেকে সংগৃহীত
সিকদার সজল

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা থানা সংলগ্ন এলাকায় টেম্পু শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ অর্থ দেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শেষের দিকে নিক্সন চৌধুরী বলছেন, ‘আগামী শনিবার আলগীতে আপনারা একটা শোডাউন করবেন। কিন্তু নির্বাচনের আচরণবিধির কারণে আমি কিছু বলতেছি না। তবে আপনারা খিচুড়ি খাওয়ার দাবি করেছেন, সে ব্যবস্থা আমি করে দিতে পারি।’

একথা বলার পরে নিক্সন চৌধুরী পকেট থেকে টাকা বের করে তার পাশে দাঁড়ানো সোনাখোলা গ্রামের নজরুলের হাতে দেন। এসময় তার সঙ্গে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবসহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালার ১(৩) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান দেয়া নিষিদ্ধ। কোনো প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনের আগে ওই প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান দেয়া বা দেয়ার অঙ্গীকার করতে পারবেন না। এছাড়াও আচরণ বিধির ১৮(১) ধারায় বলা হয়েছে, বিধিমালার বিধান লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ।

নৌকাকে জেতানো’ কমিটির সদস্য নিক্সন চৌধুরী নিজেই স্বতন্ত্র প্রার্থী

এ প্রসঙ্গে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে তথ্য প্রমাণসহ কেউ অভিযোগ দিলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই কোনো প্রার্থী বা তার কোনো লোক প্রকাশ্যে বা গোপনে কাউকে টাকা দিতে পারে না। এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com