আবুল হোছাইন
বান্দরবান সদর উপজেলার ৪ নং সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গরিব, দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে মাসিক ৩০ কেজি হারে ভি ডব্লিউ বি চাউল বিতরণ কর্মসূচী পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) ৪ নং সুয়ালক ইউনিয়ন কার্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত গরিব, দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে মাসিক ৩০ কেজি হারে( ভি ডব্লিউ বি) চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৪ নং সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সৌরভ দাস (শেখর) , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,ইয়াকুব চৌধুরী সহ, বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ।
Leave a Reply