যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

নিজস্বপ্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ। ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে শামসুল আরেফিন (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শামসুল আরেফিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আব্দুল আলিম গণমাধ্যমকে বলেন, দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শামসুল আরেফিন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কি মামলায় তিনি কারাগারে হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তার হাজতি নম্বর-২৬২৮৫/৫৪। তার বাবার নাম মো. রজব আলী।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com