যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে লাইসেন্স ছাড়াই ব্যবসা, হার্ড লাইনে সিসিক

সিলেটে লাইসেন্স ছাড়াই ব্যবসা, হার্ড লাইনে সিসিক

সিলেটপ্রতিনিধিঃ

সিলেট মহানগরে অনেকে লাইসেন্স ছাড়াই খুলে বসেছেন ব্যবসাপ্রতিষ্ঠান, করছেন দেদারসে বেচা-বিক্রি। আবার অনেকের লাইসেন্সের মেয়াদ শেষ হলেও করেননি নবায়ন। এ অব্স্থায় অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জানুয়ারি) মহানগরের শাহজালাল উপশহর ও শাহপরাণ এলাকায় অভিযান চালিয়ে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা এবং ৫টি থেকে লাইসেন্স নবায়নের বকেয়া ফি আদায় করেছেন সিসিক’র ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিক’র জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

তিনি জানান, সোমবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত মহানগরের শাহপরাণ ও শাহজালাল উপশহর এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯টিকে লাইন্সে না থাকায় ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৫টি প্রতিষ্ঠান থেকে নবায়নের ফি আদায় করা হয়েছে। অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার সাথে লাইসেন্স কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com