যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে নতুন মোটরসাইকেল নীতিমালা নিয়ে যা শোনা যাচ্ছে

দেশে নতুন মোটরসাইকেল নীতিমালা নিয়ে যা শোনা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

গেল বছর দেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জন মারা গেছেন বলে জানিয়েছিল বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তবে সরকারি সংস্থা বিআরটিএর হিসাব বলছে, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৪ জন। সড়ক দুর্ঘটনার জন্য মোটরসাইকেলকে দায়ি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে ইজিবাইক, নসিমন, করিমনের পাশাপাশি মোটরসাইকেল নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ চলছে।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের দুর্ঘটনার ক্ষেত্রে একটা জিনিস উপেক্ষা করতে পারি না, এখানে যেভাবে তিন চাকার গাড়িগুলো চলছে। ইজিবাইকসহ কিছু গাড়িতে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। ইদানিং মোটরসাইকেল দুর্ঘটনার জন্য বেশি দায়ী। সড়ক বিভাগে মিটিং করতে গিয়ে এ বিষয়টা অনুধাবন করেছি। মোটরসাইকেল ও ইজিবাইকের বিষয়ে একটা নীতিমালা করার জন্য সচিবকে নির্দেশ দিয়েছি। আগের টার্মে কিছু কাজ করা ছিলো। যত দ্রুত সম্ভব এ কাজ সম্পন্ন করতে আমি নির্দেশ দিয়েছি। আশা করি এ ব্যাপারে একটা সুরাহা করতে পারব।’

তিনি আরও বলেন, ‘মোটরসাইকেলগুলো যেভাবে রাস্তায় চলাচল করে তার উপর কারও হাত নেই। ঢাকার শহরে কিছু শৃঙ্খলা আমরা ফিরিয়ে এনেছি। যেমন চালক ও আরোহীর মাথায় হেলমেট থাকবে। ঢাকায় ৯৫ ভাগ সফলতা আমরা পাচ্ছি। নীতিমালা করে সেটি কার্যকর করতে পারলে ভালো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com