যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর হযরত শাহজালালে এক লাখ ডলারসহ দুই জন আটক

রাজধানীর হযরত শাহজালালে এক লাখ ডলারসহ দুই জন আটক

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ফটো

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক লাখ ডলারসহ দুই জনকে আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

আটকরা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তারা হলেন- মোহাম্মদ জসিম উদ্দিন (৩৯) ও মোহাম্মদ রেজাউল (৫৯)।

শুক্রবার অ্যান্ড্রোসমেন্ট ছাড়া ডলার নেয়ার সময় বিমানবন্দরের ৫ নম্বর আইএনএস গেটের স্ক্যানিং থেকে তাদের আটক করা হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দরের প্রি-বোর্ডিং চেকে দুই জনকে ১ লাখ মার্কিন ডলারসহ আটক করেছে এভসেক। তাদের এসব ডলার বহনের কোনো অনুমতি ছিল না। আইনানুগ ব্যবস্থা নিতে আটকদের কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, আটক মার্কিন দুই নাগরিকের থেকে ১ লাখ ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা সমমানের। এ বিষয়ে বিমানবন্দর থানায় মানিলন্ডারিংয়ের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com