যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুলিশ হেডকোয়ার্টার্সের হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যবস্থা নিন : পুলিশ কর্মকর্তাদের আইজিপি

পুলিশ হেডকোয়ার্টার্সের হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যবস্থা নিন : পুলিশ কর্মকর্তাদের আইজিপি

নিজস্ব প্রতিবেদক:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আইজিপি বলেন, একটি চক্র সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াতে চায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ প্রদান করেন আইজিপি।
সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, পিবিআই’র অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, সিআইডি’র অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ও ডিআইজিগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে জেলার পুলিশ সুপারগণ অনলাইনে যুক্ত ছিলেন।

আইজিপি গুরুত্বপূর্ণ মামলা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা প্রদান করেন। বিভিন্ন মামলায় সাজার হার বাড়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

পুলিশ প্রধান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সক্ষম হয়েছে। পুলিশ এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। ফলে পুলিশের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও প্রত্যাশার মাত্রা বেড়ে গেছে। তিনি জনগণের প্রত্যাশা পূরণে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম গত ডিসেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন-ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হারানো মোবাইল ফোন উদ্ধার, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, সাজা পরোয়ানা ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com