যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে কাউন্সিলর শানুর স্বামী হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

সিলেটে কাউন্সিলর শানুর স্বামী হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি
সিলেটে কাউন্সিলর শানুর স্বামী হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলাম হত্যা মামলার রায়ে ৭ জনকে যানজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট মহানগরের কুয়ারপাড় এবং খুলিয়াটুলার বাসিন্দা শাকিল ওরফে পিচ্চি শাকিল, সবুজ ওরফে টুকাই সবুজ, আল-আমিন ওরফে জেটলি, মিঠুন দাস ওরফে মিন্টু আহমেদ, আব্দুল ওয়াহাব কাইয়ুম, আব্দুর রহিম ও তোফায়েল আহমদ।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফুর আলী।

২০১৬ সালের ২০ আগস্ট রাত ১০টার দিকে খুলিয়াটুলা গরমদেওয়ানের মাজার সংলগ্ন সড়কে কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলামকে কুপিয়ে খুন করা হয়। ঘটনার রাতেই অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করে পুলিশ।

পরে নিহতের স্ত্রী শাহানা বেগম শানু বাদী হয়ে কোতোয়ালি থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার ৭ আসামিকে যানজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত। আর ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

খালাসপ্রাপ্তরা হলেন- রিপন আহমদ, আমিরুল বিক্রম, মাহবুবুর রহমান মারুফ, শেখ রিপন মিয়া, সৈয়দ হাফিজ, সৈয়দ আজিজ, গুলজার, কৃঞ্চ ও টিপু।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com