যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম শিক্ষা ব্যবস্থা নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষকদের জবাব দেয়া উচিত: প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ

চট্টগ্রাম শিক্ষা ব্যবস্থা নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষকদের জবাব দেয়া উচিত: প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ

চট্টগ্রামপ্রতিনিধি:

মহানগরীর ঐতিহ্যবাহী প্রবর্তক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ ৩১ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হয়েছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনীতিবিদ উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ইন্দু নন্দন দত্ত।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থা নিয়ে খুবই আন্তরিক। যারা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদের যথাযত জবাব দেওয়া প্রত্যেক শিক্ষকের উচিত।

শিক্ষা ব্যবস্থা নিয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অবিভাবক সবাইকে আন্তরিক হতে হবে। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ছাত্র ছাত্রীদেরকে তৈরি হতে হবে।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক-সাংবাদিক শুকলাল দাশ, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা বিজয়লক্ষ্মী দেবী ও সদস্য ঝুলন বৈষ্ণব।

আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক রুমা মজুমদার ও আহবায়ক ক্রিড়া শিক্ষক দীপন কান্তি দাশ। প্রতিষ্ঠান প্রাঙ্গণে মনোমুগ্ধকর পরিবেশে প্রবর্তক সংঘের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে জারি গান পরিবেশন করে কলেজ শাখার সাংস্কৃতিক দল।

ব্রতচারী নৃত্য পরিবেশন করে প্রভাতী শাখার ছাত্রীবৃন্দ। দেশাত্মবোধক গানে দলীয় নৃত্যে অংশগ্রহণ করে স্কুল ও কলেজে শাখার সাংস্কৃতিক দল। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে স্কুল শাখার ছাত্র-ছাত্রীগণ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুচিত্রা চৌধুরী, সীমা রানী দেব ও কাঞ্চন কুমার দাশ। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রানবন্ত হয়ে উঠে। সমাপনী অনুষ্ঠানে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীরা প্রধান অতিথির হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com