যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাহবাগ সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা বিএনপি-জামায়াত: নাছিম

শাহবাগ সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা বিএনপি-জামায়াত: নাছিম

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা হলো বিএনপি-জামায়াত। এরা সবসময় বিরাজনীতিকরণের পক্ষে কাজ করে। এরা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করে মানুষকে বিপথগামী করতে চায়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত শাহবাগ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে আলোচনা ও শীতার্তদের শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বাহাউদ্দিন নাছিম বলেন, এ বিএনপি-জামাত মানুষকে হত্যা করে গণতন্ত্রের নামাবলী পড়ে। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এরা সব সময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশের মানুষের মুক্তির পক্ষে এরা কখনো কাজ করতে পারেনি। উল্টো মানুষের দুঃখ বৃদ্ধির মাধ্যমে এরা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে। এরা রাজনৈতিক দুর্বৃত্ত।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। দেশের মানুষের কষ্ট-দুঃখ লাঘব করার জন্যই আওয়ামী লীগের রাজনীতি। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যাতে কষ্ট না পায়, যাতে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ মানুষের পাশে সবসময় থাকে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু বক্তৃতার ভাষায় নয়, মানুষের দুর্দিনেও মানুষের জন্য কাজ করে।

নাছিম বলেন, দেশরত্ন শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন যখনই মানুষের প্রয়োজন হবে তোমরা পাশে থাকবে। করোনার সময় যখন কেউ পাশে থাকেনি, তখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। আগামীদিনেও যখনই প্রয়োজন হবে আমরা মানুষের পাশে থাকব। এটাই আমাদের আদর্শ। আমরা মানুষের ভালোবাসা নিয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করতে চাই। মানুষের অধিকারই হলো সত্যিকারের গণতন্ত্র। মানুষের কাছে জবাবদিহিতা যার নাই, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার শ্রদ্ধা নেই।

ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র দূর করতে সক্ষম হয়েছি। এখন আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সকলকেই এগিয়ে আসতে হবে। যাদের হাত থেকে পুলিশ, শিক্ষক, ছাত্র, পুরোহিত, মসজিদের ইমাম কেউ রক্ষা পায়নি তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। সকলকে একত্রিত হয়ে এদের প্রতিহত করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com