যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

রাজধানীর শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদকঃ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৪৯৮ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টায় দুবাই থেকে আসা এম মাসুদ ইমাম নামে এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা জানায়, রাত ১০টা ৪৬ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এমিরেটস এয়ারলাইনের ফ্লাইট “ইকে ৫৮৪”। বিমানটি ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার পর ফ্লাইটের “২৬কে” সিটের যাত্রী এম মাসুদ ইমামের দেহ তল্লাশি করা হয়। এসময় তার সঙ্গে থাকা চামড়ার মানিব্যাগের ভেতরে বড় আকারের একটি স্বর্ণের কয়েন (গোল্ড মেডেল) পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন। অতঃপর আরো দুটি একই আকৃতির মানিব্যাগ উদ্ধার করা হয়। দুইটি মানিব্যাগ থেকে ২৮টি স্বর্ণের বার এবং একটি মানিব্যাগ হতে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ওই যাত্রীর দুটি মানিব্যাগ থেকে ২৮টি স্বর্ণের বার এবং একটি মানিব্যাগ হতে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়। এরমধ্যে ২৮টি স্বর্ণের বারের ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম এবং কয়েনটির ওজন ২৫০ গ্রাম। সব মিলিয়ে মোট ৩ কেজি ৪৯৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। আটক হওয়া স্বর্ণ ঢাকা কাস্টম হাউসের মূল্যবান শুল্ক গুদামে জমা দেয়ার কাজ চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com