নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি মাসে সীমান্ত এলাকাগুলোসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সর্বমোট ১৪৬ কোটি ৫৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী ও অস্ত্রশস্ত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, জব্দ করা চোরাচালান সামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে ৬ কেজির বেশি স্বর্ণ, ২টি কষ্টি পাথরের মূর্তি এবং বেশ কয়েকটি বিভিন্ন ধরনের গাড়ি। এছাড়া উদ্ধার করা হয়েছে ৯টি পিস্তলসহ আরো ৫টি বিভিন্ন ধরনের বন্দুক ও গুলি এবং গানপাউডার।
জানুয়ারি মাসে বিজিবি জব্দ করেছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এসবের মধ্যে রয়েছে সাড়ে ১০ লাখ পিসের বেশি ইয়াবা, ৮ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস, প্রায় ৪০ কেজি হেরোইন, বিভিন্ন ধরনের মদ ও অন্যান্য ওষুধ ও নেশাজাতীয় দ্রব্য।
বিজিবি জানায়, সীমান্তে তাদের অভিযানে চোরাকারবারের দায়ে ১৪৫ জন ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৫০ জনকে আটক করা হয়েছে।
Leave a Reply