যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকার বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে প্রতি রাতে লাখ লাখ টাকা চাঁদা আদায় করত চক্রটি

ঢাকার বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে প্রতি রাতে লাখ লাখ টাকা চাঁদা আদায় করত চক্রটি

নিজস্ব প্রতিবেদক:

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ব্যক্তিরা।
রাজধানীর বিভিন্ন সড়কে গভীর রাত হলেই সড়কে দলবদ্ধভাবে নেমে যেতেন তারা। এরপর হাতে লেজার লাইট নিয়ে চলন্ত গাড়ির চালককে থামানোর সংকেত দিতেন। চালক গাড়ি থামালে তারা নানা অজুহাতে চাঁদা চাইতেন। চাঁদা না দিলে সড়কেই প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন। এভাবে তারা প্রতি গাড়ি থেকে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত চাঁদা তুলতেন। তাদের নিয়োগ দিতেন বিভিন্ন ব্যক্তি। যারা নিজেদের ইজারাদার দাবি করতেন।

ঢাকার বিভিন্ন সড়কে চাঁদাবাজির অভিযোগে হাতেনাতে ৫১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন- জাবেদ (৩৬), আরিফ (৩৩), আবুল হোসেন (২৭), বিল্লাল হোসেন (১৯), আলী হোসেন (৩১), রাকিব হাসান (২৮), ফালান মিয়া (৩৫), সাকিব আলী (২২), বাবলু (৪৫), রাজা (৪০), মাসুদ (৪০), ইমন হোসেন (১৮), কাওসার (১৭), জাহিদ হাসান (২৪), সুমন (৪০), আক্তার হোসেন (৪৬), সেলিম হোসেন (৪২), শহিদ (৩৯), মানিক (৩৭), আবুল কাশেম (৪০), তামজিদ হোসেন (৩০), জহির হোসেন (৪৫), শফিক (৩৬), সাদ্দাম হোসেন(৩০), সোহেল (৩৮), নাদিম খান বাদল (৩৫), ফারদিন (২১), বিল্লাল (২৬), শামসুল (৫০), আরিব হোসেন (২৫), সেলিম (৩২), জসিম (২৪), মাহবুব (১৮), মোহসিন (৪২), ফারুক (৪০), বিপ্লব (৩৫), রাজিব (২৬), জমির (৫০), অজল হক (৩৮), আতিউর রহমান (১৮), অলি (৪৫), সালাউদ্দিন (৪৫), ইউনুস (৪০), কবির (৩০), সাদ্দাম হোসেন (৩০), শহিদুল ইসলাম (২৭), সজিব শেখ (১৮), আব্দুর রহমান (২৩), মাসুদ (৩১) ও মোহাম্মদ এনতা।
প্রধানমন্ত্রীকে হুমকির বার্তা পাঠানো হয় ডিএমপির মিডিয়া সেলের মেইলে

এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ এক লাখ ১২ হাজার ৩০৬ টাকা, একটি লেজার রশ্মির লাইট, ছয়টি বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যাকেট, দুটি অন্যান্য লাইট, চারটি আইডি কার্ড, ৪১টি মোবাইল এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, তারা রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি করতেন। কথিত ইজারাদারদের নির্দেশে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতি রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় অবস্থান নিতেন তারা। দেশের বিভিন্ন স্থান থেকে পণ্যবাহী যানবাহন রাজধানীতে প্রবেশের সময় তারা লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামানো হতো। এরপর চালকের কাছে অবৈধভাবে চাঁদা দাবি করা হতো। কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও দিতেন। চালকরা চাঁদা দিতে অস্বীকার করলে তাদের গাড়ি ভাঙচুর, ড্রাইভার-হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি দিতো চক্রটি। মেয়েসহ মামা-মামীকে হত্যার রোমহর্ষক বর্ণনা রাজীবের মুখে

র‌্যাব জানায়, তারা প্রতিটি ট্রাক ও পণ্যবাহী যানবাহন থেকে ২০০-৩০০ টাকা চাঁদা আদায় করতেন। পণ্যবাহী কোনো গাড়ি দেখলেই তারা লেজার লাইটের আলো নিক্ষেপ করে তা থামিয়ে কৌশলে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করতেন। বিশেষ করে মধ্য রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় যখন পণ্যবাহী ট্রাক ঢাকা প্রবেশ করে ওই সময় সড়কে এমন কাণ্ডকলাপ শুরু করতেন তারা।

গ্রেফতার ব্যক্তিরা প্রতি রাতে চাঁদা আদায় করে ইজারাদারদের দিতেন বলে দাবি করেছেন। চাঁদা আদায়ের জন্য ইজারাদাররা গ্রেফতার প্রত্যেককে প্রতি রাতে ৬০০-৭০০ টাকা মজুরি দিতেন। এভাবে তারা প্রতি রাতে লাখ লাখ টাকা আদায় করতেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com