যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যাত্রীর চাপে মেট্রোরেলের দিয়াবাড়ি স্টেশনে টিকিট শেষ, গেট বন্ধ

যাত্রীর চাপে মেট্রোরেলের দিয়াবাড়ি স্টেশনে টিকিট শেষ, গেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলের উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে যাওয়ায় গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে স্টেশনের সামনে ভিড় করছে শত শত যাত্রী।

আজ রোববার (০৪ ফেব্রুয়ারি) শেষ হয়েছে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত শেষে মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। এ সময় অনেকেই উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনে ভিড় জমিয়েছেন। জানা গেছে, বেলা ১১টার পরে স্টেশনে প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকে ঘোষণা দেওয়া হয়, এ স্টেশনের টিকিট শেষ, যাত্রীরা যেন সামনের স্টেশনের দিকে যান।

ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নেমেছিল তুরাগতীরে। মানুষের এই ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। গতকাল শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রেখেছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।

ইজতেমায় আসা মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া-মন্নুগেট সড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com