শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ থেকে চিকিৎসক-নার্স নেয়ার ঘোষণা দিল সৌদি

বাংলাদেশ থেকে চিকিৎসক-নার্স নেয়ার ঘোষণা দিল সৌদি

নিজস্ব প্রতিবেদক:
দুই বছর আগে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় প্রথমবারের মতো বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব।ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা আল-দুহাইলান সৌদির এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়ে বলেন, ‘সৌদি আরবের সরকার বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের কাজে নিয়োগ করার সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে।’
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে বসবাসরত প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মীদের মাঝে চিকিৎসক রয়েছেন মাত্র কয়েক ডজন। ২০২২ সালে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসক নিয়োগের বিষয়ে উভয় দেশের মাঝে একটি চুক্তি স্বাক্ষর হয়। পরে ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশি চিকিৎসাকর্মীদের একটি দল সৌদি আরবে যান।

তিনি বলেছেন, ‘সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কোনও মেডিকেল কর্মী নিয়োগ করেনি। তবে বর্তমানে আমরা তাদের নিয়োগ শুরু করেছি। কারণ তারা ইতিমধ্যে আমাদের মানদণ্ডে পৌঁছেছে।’

প্রথম গ্রুপে প্রায় ৬০ জনের মতো চিকিৎসা কর্মী ছিলেন। রাষ্ট্রদূত সৌদিতে বাংলাদেশি চিকিৎসাকর্মীদের এই নিয়োগকে কেবল শুরু বলে মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেছেন, ‘এই সংখ্যা ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে লাফিয়ে লাফিয়ে বাড়বে… এটা কেবল বাজারকে শুরু করার প্রক্রিয়া এবং কেমন চলে তা দেখার জন্য। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল গত বছর দুবার বাংলাদেশ সফর করেছে। তারা আরও চিকিৎসাকর্মী নিয়োগের জন্য বাংলাদেশ সফর অব্যাহত রাখবে। সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাওয়া পরবর্তী দলে নার্সরা থাকবে।’

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম বলেছেন, সৌদি কর্তৃপক্ষ আমাদের ১৫০ জনেরও বেশি প্রশিক্ষিত নার্স পাঠাতে বলেছিল। আমাদের মন্ত্রণালয় এখন শর্তগুলো যাচাই-বাছাই করছে। যেমন বাংলাদেশি নার্সদের কোথায় নিয়োগ দেওয়া হবে, তারা সরকারি হাসপাতাল বা বেসরকারি স্বাস্থ্য সুবিধায় নিয়োগ পাবে কি না, ইত্যাদি।

আরব নিউজকে তিনি বলেছেন, ‘যেহেতু এটা নতুন খাত তাই সরকার এখন চিকিৎসকদের নিয়োগের জন্য ব্যবস্থাপনা গড়ে তুলছে। আমরা সৌদি আরবকে সর্বশেষ এই পদক্ষেপ— বাংলাদেশি স্বাস্থ্য খাতের কর্মী নিয়োগের জন্য স্বাগত জানাই। আমাদের অভিবাসীদের অন্যতম মূল গন্তব্য হলো সৌদি। এই সুযোগ আরও বাড়ানোর পথ রয়েছে। এজন্য একটি বিস্তারিত নিয়োগ নীতি তৈরি করা হবে। বাংলাদেশের ১০০টিরও বেশি মেডিকেল কলেজ প্রচুর সংখ্যক প্রত্যয়িত চিকিৎসক, নার্স এবং মেডিক্যাল কর্মী তৈরি করে। উচ্চ-মানের সরঞ্জামসহ সৌদিতে কাজ করার মাধ্যমে তারা অনেক কিছু শিখতেও পারবেন।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com