যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএ’র সক্ষমতা বৃদ্ধি করতে হবে: শিক্ষামন্ত্রী

রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএ’র সক্ষমতা বৃদ্ধি করতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল- ফাইল ফটো

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, দেশের সব শিক্ষাবোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

সোমবার রাজধানীর ইস্কাটনে বোরাক টাওয়ারে এনটিআরসিএ’র চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সংকট নিরসনে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরে অন্তত চারবার শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেয়ার কথা জানান মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি ও প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয়, তবে এনটিআরসিএকেই করতে হবে।

শিক্ষক নিয়োগকে আরো ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধনী আনার প্রয়োজন হয়, তাহলে সে বিষয়েও সুপারিশ করতে এনটিআরসিএ’র প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

মতবিনিময় সভায় এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম এবং এনটিআরসিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com