যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাজারের মিডিয়া সেন্টারে বেশি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের

বাজারের মিডিয়া সেন্টারে বেশি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের

নিজস্ব প্রতিবেদক

সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে র‌্যাব।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন এলিট ফোর্সটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

অনেকদিন ধরেই লাগামহীন নিত্যপণ্যের বাজার। মাছ-মাংস থেকে শুরু করে সব পণ্যের দাম বেড়েই চলছে। এমন অবস্থায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও সুফল মিলছে না।

সোমবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে র‌্যাব কর্মকর্তা কমান্ডার আল মঈন বলেন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বেশি দামে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে র‍্যাব। এরই মধ্যে র‍্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছে।

 

সরকারকে বিব্রত করতেই চালের মূল্যবৃদ্ধি: ভোক্তার ডিজি

র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, সকাল থেকে এখন পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির বিরুদ্ধে চলা অভিযানের কথা উল্লেখ করে র‌্যাবের এই কর্মকর্তা জানান, গতকাল পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে অর্ধশত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‍্যাবের ধারাবাহিক অভিযান চলমান আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com