জ্যেষ্ঠ প্রতিবেদক:
পুরান ঢাকার মাহুতটুলিতে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে, সোমবার সকাল ৯টা ২০ মিনিটে পুরান ঢাকার ৪৮ আবুল খয়রাত রোড, মাহুতটুলি, তারা মসজিদের পাশে এক তলা বিল্ডিং-এর নিচতলায় জুতার কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পাঁচ মিনিটের মাথায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌঁছায়।
Leave a Reply