যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লার ৮ এমপি সংসদীয় কমিটিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল

কুমিল্লার ৮ এমপি সংসদীয় কমিটিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক: অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সদ্য সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের এমপি আ হ ম মুস্তফা কামাল। একাদশ জাতীয় সংসদে এ কমিটির সভাপতি ছিলেন আবুল হাসান মাহমুদ আলী। মাহমুদ আলী এবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য পদে স্থান পেয়েছেন কুমিল্লার আরো ৭ জন সংসদ সদস্য। তারা হলেন- কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব, কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবদুল মজিদ, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য এম এ জাহের এবং কুমিল্লা-৮ বরুড়া আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
এর মধ্যে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এম এ জাহেরকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য আবু জাফর মো. শফিউদ্দিন শামীমকে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য আবদুল মজিদকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। এছাড়াও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য আবদুল মজিদকে দ্বাদশ জাতীয় সংসদের পিটিশন কমিটিতেও সদস্য হিসেবে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com