যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় শিশু বাপ্পি হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

কুমিল্লায় শিশু বাপ্পি হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

কুমিল্লাপ্রতিনিধি,

কুমিল্লায় শিশু আরাফাত হোসেন বাপ্পিকে (৭) হত্যার দায়ে তার সৎ বাবা মো. সেলিম প্রকাশ রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল শিশু বাপ্পিকে অপহরণ করেন তার বাবা সেলিম প্রকাশ। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সেলিম প্রকাশের কথা মতো শিশু বাপ্পিকে খুঁজতে কবিরাজ বাড়িতেও যান ভুক্তভোগীর মা। একপর্যায়ে সেলিম প্রকাশের কার্যকলাপে সন্দেহ হয় পুলিশের। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গলিয়ারা দক্ষিণ ইউপি দনাজোর বিলে লাশ আছে বলে জানান তিনি। পরে সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

কুসিক নির্বাচন: আ.লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে ডা. তাহসিন
এ ঘটনায় শিশু বাপ্পির মামা মো. আল আমিন বাদী হয়ে কুমিল্লা দক্ষিণ থানায় সেলিম প্রকাশের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০২২ সালের ৩০ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সেলিম প্রকাশের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ৩১ অক্টোবর অভিযোগ গঠন করে ২১ জন সাক্ষীর কথা উল্লেখ করে রাষ্ট্রপক্ষ। পরে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে সেলিম প্রকাশের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকার অর্থদণ্ডের রায় দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ফরিয়াদি ও রাষ্ট্রপক্ষ আমরা আশা করছি উচ্চ আদালত এই রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন। এই রায়ের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com