যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের শীতকালীন পুনর্মিলনী ও বার্ষিক সভা

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের শীতকালীন পুনর্মিলনী ও বার্ষিক সভা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর শীতকালীন পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের পিবিআই-এ নিয়োজিত সুপারটেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মো আবু ইউসুফ।

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য ও বর্তমান কমিটির সভাপতি মো. মাইনুদ্দিন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি এসপি মো. আবু ইউসুফ বলেন, যেকোনো সংগঠন করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ। কারণ ঐক্যবদ্ধ না হলে সংগঠন শক্তিশালী হয় না। আপনারা যে বিক্রয় প্রতিনিধিরা এমন একটি সংগঠন করেছেন তা প্রশংসনীয়। আপনাদের কল্যাণেই আমরা হাতের নাগালে যেকোন দ্রব্য পাই। আপনারাই মূলত দোকানে দোকানে গিয়ে পণ্য সামগ্রী পৌঁছে দেন। আপনারা আমাদের সেবা দিয়ে থাকেন। আমি আপনাদের সংগঠনের উত্তর উত্তর সফলতা কামনা করি। তিনি আরো বলেন, একটি কথা সবসময় খেয়াল রাখবেন, আপনাদের সংগঠন বা সংগঠনের কোন ব্যক্তি দ্বারা যাতে সরকারের কোন কার্যক্রমে বেঘাত না ঘটে। দেশ ও জাতির ক্ষতি হবে এমন কিছু যাতে না হয়। তাহলেই আপনারা আপনাদের লক্ষ্যে পৌছাতে পারবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিষদের ২নং সদস্য ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইব্রাহিম শামীম, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য সাদিকুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ জনাব জহুরুল হক রঞ্জু, সহ-সভাপতি ইজাবুল হক জসিম, সহ-সভাপতি জনাব জিয়াউর রহমান হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিনিয়রর যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রাহাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক পনির হোসেন, গণসংযোগ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া, সহ প্রচার সম্পাদক খন্দকার তাজিদুল ইসলাম বিপ্লবী আরো বহু কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পূর্নমিলনী ও সাধারণ আলোচনা সভা শেষে প্রধান অতিথি মো. আবু ইউসুফ বাংলাদেশ পুলিশের এএসপি থেকে এসপি পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com