নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বংশাল থানার সিদ্দিকবাজারে একটি জুতার দোকানে আগুন লেগেছে। এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে দগ্ধরা হলেন- বাহার উদ্দিন (২৬) ও তোফাজ্জল হোসেন (২৪)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ তোফাজ্জল জানান, তার বাড়ির কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। ঢাকায় একটি কাজে এসেছিলেন তিনি। পরে সিদ্দিকবাজারে ঐ জুতার দোকানে যান তার এক পরিচিতের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে দোকানে ভেতর বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়।
এতে তিনি ও দোকান কর্মচারী বাহার দগ্ধ হন। বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা জুতার আঠার গ্যাস থেকে এ আগুন লাগতে পারে বলে তার ধারণা।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দুজনের দুই হাত ও পা দগ্ধ হয়েছে। তারা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
Leave a Reply