যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

নোবিপ্রবি দুই শিক্ষার্থীকে ভিন্ন ভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গত ২৩ জানুয়ারি নোবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওপর ফিল্ড ট্যুর থেকে ফেরার পথে সশস্ত্র হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

 

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে – ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তারেক রহমান ইমনকে এক বছরের জন্য এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল হক তুহিনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সত্যতা উদঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির রির্পোটে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত (২৩ জানুয়ারি ২০২৪) চট্টগ্রামের এফআইকিউসি থেকে ফিল্ড ট্যুর শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার সময় রাত ১১টার দিকে নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাট এলাকায় নোবিপ্রবির আইসিই বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল হক তুহিন এবং ফিমস বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী তারেক রহমান ইমন স্থানীয়দের নিয়ে বাসে থাকা শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com