শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত

সিলেটপ্রতিনিধি:

বিভিন্ন আয়োজনে সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কৃষিবিদ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায়কৃষিবিদ দিবস উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে এসে শেষ হয়।

সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সিলেটের কৃষিবিদরা।

পুষ্পস্তবক অর্পন শেষে কৃষিবিদ ইনস্টিটিউট সিলেট চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলামের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক ড. সালাহ্ধসঢ়; উদ্দীন আহমদের সঞ্চালনায় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে বাংলাদেশের উন্নয়নে কৃষিবিদদের অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়া, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষি মোঃ মতিউজ্জামান, মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনার বিভাগের প্রফেসর ড. এম এম মাহবুব আলম, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসেন প্রমুখ। এ বছর কৃষিবিদ দিবস উপলক্ষ্যে জ্যেষ্ঠ কৃষিবিদ হিসেবে মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, প্যাথলজি বিভাগের প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, নোয়াখালী বেমগঞ্জের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর অধ্যক্ষ (অব.) মোঃ ছারোয়ারুল আহসান, কৃষি সম্প্রপারণ বিভাগের উপ পরিচালক (অব.) মোঃ সালাহ উদ্দিন, সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (পিআরএল) মোঃ আনিছুর রহমান, মৎস প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের প্রফেসর ড. মোঃ মোতাহের হোসেন, উপকূলীয় ও সামুদ্রিক মাৎসবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম-কে জ্যেষ্ঠ কৃষিবিদ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেছে কৃষিবিদ ইনস্টিটিউট।

উল্লেখ্য, বাংলাদেশ কিংবা বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃষি, পশু চিকিৎসা, পশু পালন, কৃষি অর্থনীতি, মৎস্য, কৃষি প্রকৌশল, এমনকি কৃষি বনায়ন ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী পেশাজীবীরা কৃষিবিদ হিসেবে পরিচিত। কৃষি শিক্ষা, গবেষণা, সম্প্ররসারণসহ নানামুখী উন্নয়ন কাজে নিয়োজিত থেকে দেশের খাদ্য নিরাপত্তা এবং সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুবাদে কৃষিবিদগণ আজ এক মর্যাদাবান পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com