শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বান্দরবানে একযোগে ২৫ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বান্দরবানে একযোগে ২৫ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বান্দরবান প্রতিনিধি

সারাদেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও এসএসসি সমমান পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।সকাল ১০ টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়,তারপরেও ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবক গন অনেকটা আগেই পরীক্ষা কেন্দ্রের সামনে জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা সদরের বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে সরজমিনে পরিদর্শনে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।জেলা শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ এর অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় বান্দরবান জেলা সদর সহ ৬ টি উপজেলায় মোট ২৫ টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৬২৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ।

এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৫২২৫ জন, দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৪৩০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ৫৯৬ জন।এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কেন্দ্র পরিদর্শন করছেন।

এদিকে সকাল ১০.৩০ টায় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,বান্দরবান সিনিয়র আলিম মাদ্রাসা স পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।এসময় তিনি বলেন আমাদের সার্বিক প্রস্তুতি নেয়া আছে,প্রতিটি কেন্দ্রে কেন্দ্র সচিব এবং শিক্ষকরা দায়িত্ব পালন করবেন।জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের সমন্বয়ে কুইক রেন্সপন্স টিম গঠন করা হয়েছে যাতে পরিক্ষা কেন্দ্রে যেতে শিক্ষার্থীদের অসুবিধা না হয় সে জন্য এই টিম পরিক্ষার্থীদের পরিক্ষা কেন্দ্রে পৌছে দিবে।তিনি আরো বলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি নিরাপত্তা জনিত কারনে স্থানান্তর করা হয়েছে।তবে মোট পরিক্ষার্থীদের মধ্যে তিন জন পরিক্ষায় অংশগ্রহণ করনি।তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে,প্রাথমিক ভাবে জানাযায় তারা পরিক্ষা দিতে আগ্রহী না।তবে সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো।

সীমান্ত পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে,বিজিবি,বাংলাদেশ পুলিশ সহ প্রশাসনের সাথে সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা প্রতিশ্রুতি বদ্ধ এবং একসাথে কাজ করবো।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মিরা,সহকারী কমিশনার ,ভূমি,নার্গিস সুলতানা,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব বিশ্বাস।

পরিক্ষায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের কাছে অনুভুতি জানতে চাইলে তারা জানান প্রথম দিন বাংলা পরীক্ষায় খুব ভাল ভাবে সকল প্রশ্নের উত্তর দিতে পারছেন। এছাড়া পরীক্ষাকেন্দ্রর সার্বিক পরিস্থিতি আশানুরূপ ভালো।এতে খুশি পরীক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের ১৩ তারিখে ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com