যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আরামবাগ হাইস্কুল অ্যান্ড কলেজের বার্ষিক তরুণদের কর্তব্যবোধ ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে: নাছিম

আরামবাগ হাইস্কুল অ্যান্ড কলেজের বার্ষিক তরুণদের কর্তব্যবোধ ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে: নাছিম

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের তরুণদের সমাজের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎকে কুসংস্কার বা সাম্প্রদায়িক চিন্তা দ্বারা বিনষ্ট হতে দেওয়া যাবে না। তরুণদের মননশীল মানসিকতায় প্রস্তুত করতে হবে। তাদের সামাজিকতা, কর্তব্যবোধ ও দেশপ্রেম সম্পর্কে শিক্ষা দিতে হবে।
শনিবার রাজধানীর আরামবাগ হাইস্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হবে সম্পূর্ণ পবিত্র ও সন্ত্রাসমুক্ত। শিক্ষাঙ্গনে কোনো বাণিজ্য হতে পারে না। শুদ্ধ মন ও বিবেকবোধ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। আমাদের সন্তানরা আমাদের দেখেই শিখবে। আমরা চাই আমাদের সন্তানরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশে বেড়ে উঠুক।

তিনি আরো বলেন, বাঙালি জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। সমগ্র বিশ্বের মানুষকে উজ্জীবিত করতে সক্ষম হয়েছে। এ কারণে ইউনেস্কো আমাদের মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত দিয়ে সম্মানিত করেছে। জাতিসংঘে এখন ৮টি ভাষা প্রচলিত আছে। বাংলাদেশ সরকার বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত হয়েছে। মানবতার মা হিসেবে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে যে দক্ষতা ও যোগ্যতার পরিচয় শেখ হাসিনা দিয়েছেন, তা বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরো বৃদ্ধি করেছে। আমরা হবো উন্নত ও আত্মনির্ভরশীল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে দেশকে বিশ্বসভায় তুলে ধরব।

এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিমের সহধর্মিণী ডা. সুলতানা শামীমা চৌধুরী, সাবেক সংসদ সদস্য রওশনা আরা মান্নান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোজাম্মেল হক, সংরক্ষিত কাউন্সিলর মিনু রহমান, আরামবাগ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com