যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর শাহজাহানপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ সাত

রাজধানীর শাহজাহানপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ সাত

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি
শাহজাহানপুরে একটি বাসায় গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ও সন্ধ্যা ৬টার দিকে শাহজাহানপুর ঝিল মসজিদ-সংলগ্ন একটি বাসায় বিস্ফোরণ ঘটে। শাজাহানপুর থানার ওসি সুজিত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

দগ্ধরা হলেন ওই এলাকার মোহনা টেইলার্স গলির ৫৩ নম্বর ৫ তলা বাড়ির নিচতলার বাসিন্দা মিন্টু হাওলাদার (৪০), তার মেয়ে মারিয়া ইশরাত (১৯), স্যানিটারি মিস্ত্রি মনির হোসেন (৪১), দেলোয়ার হোসেন (৫৭), প্রতিবেশী আলী আকবর (৩৫), বাচ্চু মিয়া (৪৫) ও সিরাজুল ইসলাম (৪৮)।

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, সকালে ৩ জন ও সন্ধ্যায় ৩ জন আসছে। তাদের মধ্যে মিন্টু হাওলাদারের ৪০ শতাংশ ও আলী আকবর ২২ শতাংশ দগ্ধ হয়েছে, তাদের ভর্তি দেয়া হয়েছে। দেলোয়ারের ৮ শতাংশ দগ্ধ, তাকে অবজারভেশনে রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com