যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বেইলি রোডে আগুন: কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ আটক ৩

রাজধানীর বেইলি রোডে আগুন: কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ আটক ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক:

বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টসহ ছয় তলা ছবনে আগুনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে কাচ্চি ভাই এর ম্যানাজার ও চায়ের চুমুকের দুই মালিক রয়েছেন।

আটককৃতরা হলেন— কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চায়ের চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন।
শুক্রবার (১ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন। বেইলি রোডের ঘটনায় সার্বিক পরিস্থিতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল মহানগর পুলিশ।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের মালিকের দায়িত্বে কোনো অবহেলা রয়েছে কি—না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. খ. মহিদ উদ্দিন বলেন, ভবন মালিক থেকে শুরু করে আগুনের ঘটনায় যাদের দায় পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, আগুনের ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে। ভুক্তভোগী পরিবারের কেউ মামলা করতে চাইলে মামলা করতে পারবেন। এই ঘটনায় ইতোমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com