নিজস্ব প্রতিবেদক:
ভারত, বাংলাদেশ ও নেপালের জনপ্রিয় দলিত এক্টিভিস্ট, সিনিয়র বিন্দ গবেষক, রামপুরহাট কলেজের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ অধিকারীকে শিক্ষা-গবেষণা ও প্রান্তিক মানুষের সামাজিক উন্নয়নে তার বিশেষ অবদানের জন্য বাংলাদেশ চা উন্নয়ন পরিষদ আয়োজিত “২য় আন্তর্জাতিক ভাষা, সাহিত্য ও সংস্কৃতি উৎসব:২০২৪” -এর মঞ্চে “শিক্ষা গবেষণা” বিভাগে মওলানা ভাসানী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে সন্মানিত করা হয়। ড. প্রদীপ অধিকারী ছাড়াও নেপালের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী শ্রী সত্যনারায়ণ ভাগবত বিন, বাংলাদেশের কৃষিমন্ত্রী মোঃ (ড.) আব্দুস শহীদ, বাংলাদেশ মৌলভীবাজার ২-এর সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ মৌলভীবাজার ৩-এর সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, বিহার সরকারের প্রাক্তন ডিরেক্টর শ্রী গণেশ কুমার বিন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ (ড.) আব্দুস সালাম, বাংলাদেশের বিশিষ্ট কলামিস্ট মীর আব্দুল আলীম, বিশিষ্ট সমাজসেবী, শিল্পপতি ও উদ্যোক্তা দানবীর সৈয়দ (ড.) রাগীব আলী ও পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান শ্রী রঞ্জিত সরকারকে মওলানা ভাসানী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে সন্মানিত হন।
Leave a Reply